করোনা আক্রান্তের চিকিৎসা! চন্দননগরে গোটা নার্সিংহোমই এবার কোয়ারান্টিনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2020 07:25 PM (IST)

করোনা আক্রান্তের চিকিৎসা, চন্দননগরে গোটা নার্সিংহোমই এবার কোয়ারান্টিনে! ১৪ই এপ্রিল পর্যন্ত চন্দননগর ইউনাইটেড নার্সিংহোমকে কোয়ারান্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত কোনও নতুন রোগী ভর্তি করতে পারবেনা ওই সংশ্লিষ্ট নার্সিংহোমটি। শেওড়াফুলির করোনা আক্রান্ত প্রৌঢ়ের চিকিৎসা হয় ওই নার্সিংহোমে।