নির্বাচন এর ফল ২০২৬
(Source: ECI/ABP News)
চলছিল মেরামতির কাজ, আগুনের ফুলকিতে ফোমের গদি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 02:19 PM (IST)

হুগলির ডানকুনিতে গদি তৈরি কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আজ সকাল ১১টা নাগাদ এই কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়ায়। আগুন ধরে যায় কারখানার অদূরে দাঁড়িয়ে থাকা লরি, ম্যাটাডোরে। ওয়েল্ডিং করার সময় ফুলকি ছিটকে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।