বড় ঘোষণা রাজ্যের, এখন থেকে সপ্তাহে ২ দিন করে পূর্ণ লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 05:06 PM (IST)

করোনা মোকাবিলায় বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এখন থেকে রাজ্যে সপ্তাহ ২ দিন করে পূর্ণ লকডাউন কার্যকর হবে। সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।