করোনার প্রকোপ বেশি এমন ৫ রাজ্য থেকে বাংলায় ট্রেন বন্ধের আর্জি মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2020 06:19 PM (IST)

যে রাজ্যে করোনার প্রকোপ বেশি, সেখান থেকে ট্রেন বন্ধ। সেই সব রাজ্য থেকে ট্রেন বন্ধের অনুরোধ করা হবে। পরিযায়ী শ্রমিকদের বিষয়টিই অনেকটা সামলানো হয়েছে। রোগ যাতে না ছড়িয়ে পড়ে, তার জন্য চিঠি দিয়েছেন মুখ্যসচিব। ৫টি জায়গা থেকে ট্রেন বাংলায় না আসার অনুরোধ। রাজ্যের মধ্যে বিমান চললে কোনও অসুবিধে নেই। সপ্তাহে একদিন অন্য রাজ্য থেকে বিমান আসুক। সবকিছুই বাড়তি বোঝা হিসেবে আমাদের কাছে আসছে। নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।