উলুবেড়িয়ার ESI হাসপাতালে ট্যাঙ্কের জল খেয়ে অসুস্থতার অভিযোগ
souravp@abpnews.in | 27 Dec 2019 12:03 AM (IST)

হাওড়ার উলুবেড়িয়ার ESI হাসপাতালের পানীয় জলের ট্যাঙ্কের জরাজীর্ণ দশা। অভিযোগ, দীর্ঘদিন পরিস্কার করা হয় না ট্যাঙ্ক। জল খেয়ে অসুস্থতার অভিযোগও উঠেছে। সমস্যার কথা মেনে নিয়েছেন হাসপাতাল সুপার। তবে তাঁর দাবি, পরিশ্রুত অ্যাকোয়াগার্ডের জল সরবরাহ করা হয় রোগীগদের।