লকডাউন চলছে, সত্যি? হামলার পাল্টা শান্তি মিছিল করে টিকিয়াপাড়ায় বিতর্কে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2020 08:07 PM (IST)

হাওড়ার টিকিয়াপাড়ায় কনটেনমেন্ট জোনে দেড় হাজার মানুষের জমায়েত! স্বাস্থ্যবিধি শিকে তুলে হল শান্তি মিছিল! পুলিশের ভূমিকায় শুরু বিতর্ক। এর ফলে আরও বাড়ল সংক্রমণের আশঙ্কা, মত চিকিৎসকদের। দেখামাত্রই সরিয়ে দেওয়া হয়েছে ভিড়কে, দাবি হাওড়া সিটি পুলিশের।