করোনা: রাজ্যের ৮ টি জেলা সম্পূর্ণ সংক্রমণমুক্ত, জানালেন মুখসচিব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2020 06:06 PM (IST)

বাংলায় ৮টি জেলা সংক্রমণ মুক্ত, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব। রাজ্যে এই মুহূর্তে ৫০৪ জন আক্রান্ত, মৃত ২০। এখনো পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ১০৯ জন। ১২ হাজারের বেশি পরীক্ষা হয়েছে বলে জানালেন মুখ্যসচিব।