মাস্ক নেই, তার ওপর ট্রাফিক আইন ভেঙে সিভিক ভলেন্টিয়ারকে মার! কালকের ঘটনায় গ্রেফতার আজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2020 03:42 PM (IST)

সল্টলেকে নয়াপট্টিতে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগে ১ জনকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। গতকাল বিকেল ৪ টে নাগাদ এই ঘটনা ঘটে। সেক্টর ফাইভ যাওয়ার পথে ট্রাফিক নিয়ম ভাঙলে তাঁকে আটকায় ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় মুখে মাস্কও ছিল না ওই বাইক আরোহীর। অভিযোগ, বচসার সময় সিভিক ভলান্টিয়ারকে মারধর করে ওই বাইক আরোহী। আটক করা হয়েছে বাইকটিও।