ট্যাংরায় গাছ পড়ে আহত শিশু, ক্ষতিগ্রস্ত তিনটি ঝুপড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2020 12:12 PM (IST)

ট্যাংরার গোবিন্দ খটিক রোডে গাছ পড়ে বিপত্তি। আহত একটি শিশু। সকাল সাড়ে ৯টা নাগাদ একটি বড় গাছ রাস্তার ওপর উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় তিনটি ঝুপড়ি। একটি শিশু আহত হয়। স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।