বাগুইআটিতে দুই বাসের রেষারেষির বলি সাইকেল আরোহী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2020 06:04 PM (IST)

বাগুইআটিতে দুই বাসের রেষারেষির বলি সাইকেল আরোহী। রেষারেষির জেরে সাইকেল আরোহীকে ধাক্কা। ধাক্কা ২১৭ নম্বর রুটের বাসের। ঘটনাস্থলেই মৃত্যু এক সাইকেল আরোহীর। মৃতের নাম বিকাশ দেবনাথ। বাসটি আগেও একটি গাড়িতে ধাক্কা মারে, দাবি পুলিশের। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক।