বাজল পুজোর ঘণ্টা: করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, ৬ মাস পর স্টেজ শো করে আপ্লুত লোপামুদ্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Sep 2020 12:35 PM (IST)

বাতাসে আগমনীর সুর... কাশের বনে শারদীয় বাতাসের দোলা! আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা! শুরু পুজোর কাউনডাউন। সেই উপলক্ষে মহালয়ার দিন মুচিবাজার মুক্ত মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাম- বাজল পুজোর ঘণ্টা। এই অনুষ্ঠানে করোনা জয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা করেন গৌরীয় মঠের মহারাজ- মঙ্গলপ্রভু। তিনি নিজেও একজন করোনাজয়ী।