‘হাথরস নিয়ে সরব, রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে কেন চুপ রাজ্যসরকার?’, মেয়ো রোডে ধর্নায় বিজেপির মহিলা মোর্চা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2020 06:40 PM (IST)

হাথরস নিয়ে সরব কিন্তু রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে কেন চুপ সরকার? মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মেয়ো রোডে পাল্টা ধর্নায় বিজেপির মহিলা মোর্চা। রাজ্যের নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রশাসনের বিরুদ্ধে চেপে দেওয়ার অভিযোগ। কামদুনি-রাজগঞ্জে সিবিআই তদন্ত করতে পারতেন মুখ্যমন্ত্রী, করলেন না কেন? কটাক্ষ বিজেপির।