কসবা রথতলায় ব্যবসায়ীকে খুনের অভিযোগ, আটক ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2020 01:04 PM (IST)

কসবা রথতলায় বাইক সাইকেলের সারাইয়ের দোকানদারকে খুনের অভিযোগে একজনকে আটক করল পুলিশ। মৃতের নাম রামপ্রসাদ হালদার। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার দুপুরে তিনজন যুবক স্কুটার নিয়ে রামপ্রসাদের দোকানে আসেন। তাঁরা চাকায় হাওয়া দিতে বলেন। ওই সময় রামপ্রসাদ ও তাঁর ছেলে বিশ্রাম নিচ্ছেলেন। তাঁরা ওই তিন যুবককে কিছুক্ষন বাদে আসতে বলেন। অভিযোগ, কিছুক্ষন বাদে তিন যুবক দোকানে ঢুকে তাঁদের মারধর করেন। হাতুড়ি দিয়ে রামপ্রসাদের মাথায় মারা হয়। গুরুত্বর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে এসএসকেএমে মৃত্যু হয় তাঁর।