শরীরে একই সঙ্গে বাসা বেঁধেছিল ডেঙ্গি ও করোনা! মৃত্যু দক্ষিণ কলকাতার প্রৌঢ়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2020 08:30 AM (IST)

করোনার দোসর ডেঙ্গি। মৃত্যু হল এক ব্যক্তির। অশোকনগরের বাসিন্দা ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু হল এম আর বাঙুর হাসপাতালে। মৃত্যুর আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি একইসঙ্গে করোনা ও ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন।