করোনা আক্রান্ত ৬৪ বছরের প্রৌঢের মৃত্যু ডেঙ্গিতে? দুই ক্ষেত্রেই রিপোর্ট পজিটিভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2020 06:45 PM (IST)

করোনার দোসর ডেঙ্গি। মৃত্যু হল এক ব্যক্তির। হরিদেবপুরের বাসিন্দা ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু হল এম আর বাঙুর হাসপাতালে। মৃত্যুর আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি একইসঙ্গে করোনা ও ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন।