হবে বহন ক্ষমতার পরীক্ষা, ১৫ থেকে ১৭মে পর্যন্ত বন্ধ বিজন সেতু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2020 06:52 PM (IST)

বহন ক্ষমতার পরীক্ষার জন্য ১৫-১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে বিজন সেতু। কেএমডিএ ও কলকাতা পুলিশের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গড়িয়াহাট ও কালিকাপুর দিয়ে ঘোরানো হবে সমস্ত গাড়ি। লকডাউনের জেরে গাড়ি এখন অনেক কম। তাই সমস্যা এড়াতে এই সময়কেই বেছে নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।