করোনা সংক্রমণের আশঙ্কা, বন্ধ হল চার্ণক হাসপাতাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2020 10:17 PM (IST)

করোনা সংক্রমণের আশঙ্কা, বন্ধ হল চার্ণক হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর কিছুদিন আগে ওই হাসপাতালে পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতাল থেকে একজন রোগীকে ডায়ালিসিস করতে নিয়ে আসা হয়, পুনরায় হাসপাতালে ফেরত যাওয়ার পর রোগীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় ও রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর রোগীর রিপোর্ট করোনা পজেটিভ আসে।