করোনা: এনআরএস হাসপাতালে আক্রান্ত বেবি নার্সারিতে কর্মরত নার্স, মুর্শিদাবাদেও আক্রান্ত আরও ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2020 02:52 PM (IST)

এনআরএস হাসপাতালে করোনা আক্রান্ত এক নার্স। তিনি সদ্যোজাতদের ওয়ার্ডে কর্মরত ছিলেন। গতকাল তাঁর নমুনা রিপোর্ট পজিটিভ আসে। কারা কারা ওই নার্সের সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ৩ পুরুষ ও ১ মহিলা। তাঁদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে সূত্রের খবর।