তৈরি হবে করোনা ওয়ার্ড! এনআরএসের চেস্ট বিভাগ সরল মৌলালির স্টুডেন্টস হেলথ হোমে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2020 12:27 PM (IST)

এনআরএসে তৈরি হবে করোনা ওয়ার্ড। তাই ভাড়া বাড়িতে স্থানান্তরিত করা হচ্ছে চেস্ট বিভাগকে। আগামী সপ্তাহ থেকেই চালু হওয়ার সম্ভাবনা। ভাড়া নেওয়া হয়েছে মৌলালির স্টুডেন্টস হেলথ হোম। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের আউটডোর পরিষেবাও চলবে এখান থেকেই।