করোনায় মৃত্যু: ‘চোখ বন্ধ করে অন্ধ হবেন না’, ভয়ের কারণ নেই, যত বেশি টেস্টিং তত বেশি রোগী চিহ্নিতকরণ, ততোধিক সুরক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 12:46 PM (IST)

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, ভারতে ৫ দিন আগেও একদিনে করোনা পরীক্ষা হয়েছিল ১ লক্ষ ২৩ হাজার। গতকাল দেশে পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার। সাউথ কোরিয়ান মডেল অনুযায়ী, রোগী চিহ্নিত করার প্রক্রিয়া যত দ্রুত হবে, আপনি যত আইসোলেট করবেন, তত সুরক্ষিত হবে দেশবাসী। আমাদের উচিত রোগী চিহ্নিত করা এবং তাঁকে সঠিক চিকিৎসা করা। পরিযায়ী শ্রমিকরা যে দেশে ফিরেছে এদের প্রভাব ৭ দিন বাদে পাওয়া যাবে। তথনই বোঝা যাবে সংক্রমণের মাত্রা কতটা ছাড়াল।