এবার গাড়ি চালকদের করোনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে চারবার স্যানিটাইজ হল নবান্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2020 06:00 PM (IST)

মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের জীবাণুমুক্ত করা হল নবান্ন। সূত্রের খবর, সম্প্রতি কয়েকজন গাড়ি চালক করোনা আক্রান্ত হন। তারপরেই শুরু হয় নবান্নের জীবাণুমুক্ত করার কাজ। এই নিয়ে চারবার জীবাণুমুক্ত করা হল নবান্ন।