করোনায় মৃত্যু! রিপোর্ট না আসায় ১৬ ঘণ্টা মিষ্টির দোকানেই পড়ে রইল দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2020 04:25 PM (IST)

কলকাতায় ফের করোনা মৃত্যুর পর ‘হয়রানি’। মৃত্যুর পর ১৬ ঘণ্টারও বেশি সময় পড়ে ছিল দেহ। মৃত ব্যক্তি গৌরীবাড়ি এলাকায় মিষ্টির দোকানের মালিক। দোকানের মধ্যেই পড়ে ছিল তাঁর মৃতদেহ। ব্যবসায়ীর করোনা রিপোর্ট পজিটিভ, দাবি স্থানীয়দের। পুলিশ এসে দুপুরে সরায় দেহ।