কলকাতায় বাড়ল আরও ৮৯ টি কনটেনমেন্ট জোন, দেখে নিন কোথায় কোথায় সংক্রমণ বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2020 11:45 AM (IST)

কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৩১৬। উত্তর কলকাতায় সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি, ফলে বাড়ানো হয়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও। কনটেনমেন্ট জোন হওয়া সত্ত্বেও অনেক জায়গাতেই নেই কোনও গার্ডরেল, নেই কোনও প্রশাসনিক তৎপরতা। সাধারণ মানুষকে মেনে চলতে হবে নির্দেশিকা না হলে বাড়বে সংক্রমণের আশঙ্কা, জানালেন চিকিৎসক মহলের একাংশ।