বাংলার গর্ব, কলকাতার প্রথম ক্লাব হিসেবে ১০০ বছরের আর্কাইভ গড়বে ইস্টবেঙ্গল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2020 02:28 PM (IST)

লাল হলুদের আধুনিকীকরণের পথে আর এক ধাপ। ইস্টবেঙ্গলে তৈরি হতে চলেছে আর্কাইভ। এই প্রথম কলকাতার কোনও ফুটবল ক্লাবে তৈরি হচ্ছে আর্কাইভ। উদ্বোধন ১৩ অগাস্ট।