রেশন নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট রাজ্যপালের, কী বার্তা দিলেন জগদীপ ধনকড়?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2020 02:37 PM (IST)

রেশন নিয়ে ফের রাজ্যপালের ট্যুইট বার্তা। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যের রেশন মাসিক জনপ্রতি ৫ কেজি চাল এবং পরিবার পিছু ১ কেজি ডাল দেওয়া হয়। ইতিমধ্যে এফসিআই ৫,৭০,২৭৭ মেট্রিক টন চাল এবং ন্যাফেড ১৪, ৫২৯ মেট্রিক টন ডাল সরবারহ করেছে। আগামী মাসগুলিতেও সরবারহ ব্যবস্থা যথাযথ ভাবে চালু থাকবে। জুন মাসে কোন ধরনের ডাল রাজ্যের চাই তা ন্যাফেড-কে জানাতে হবে।