আত্মহত্যার চেষ্টা, মেট্রোর সামনে ঝাঁপ বছর পঁচিশের এক যুবতীর, নাকাল যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2020 12:06 PM (IST)

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সকাল ১০টা ৩৫ মিনিটে নাকতলা স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর পঁচিশের এক যুবতী। তাঁকে উদ্ধার করার চেষ্টা চলছে। আপাতত নোয়াপাড়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। ব্যস্ত সময়ে এধরনের ঘটনায় ফের নাকাল মেট্রো যাত্রীরা।