‘আপনি ব্যর্থ’, মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে পাল্টা ৫ পাতার চিঠি রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2020 09:54 PM (IST)

মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে ৫ পাতার চিঠি রাজ্যপালের। আপনার দৃষ্টিভঙ্গি জানতে পেরে এই প্রথম উপকৃত হলাম। সাংবিধানিকভাবে আপনি ব্যর্থ, স্পষ্টভাবে জানাতে চাই। সংবিধানকে আপনারা অবজ্ঞা করছেন। ত্রাণ নিয়ে সাধারণ মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে আছেন। আমি যা করব, তা সংবিধানের আওতা থেকেই করব, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের রাজভবন থেকে। এই চিঠিই মুখ্যমন্ত্রীর কাছে যাবে বলে সূত্রের খবর।