নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে নবান্নের মধ্যেই বিভ্রান্তি!
souravp@abpnews.in | 03 Apr 2020 12:21 AM (IST)

বাংলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান বিভ্রান্তি। বিকেলে একরকম তথ্য দিল সরকারের তৈরি করা বিশেষজ্ঞ কমিটি। ঘণ্টা দুয়েকের ব্যবধানে ফের নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা দিলেন মুখ্যসচিব।