'ছাত্রের উত্তরপত্র হোয়াটসঅ্যাপে ফাঁস', যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2019 01:22 PM (IST)

ছাত্রের উত্তরপত্র হোয়াটসঅ্যাপে ফাঁসের অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের। মাস কমিউনিকেশন স্নাতকোত্তরের ছাত্র জয়দীপ দাসের অভিযোগ, তাঁর উত্তরপত্র হোয়াটসঅ্যাপে ফাঁস করে দেন অতিথি অধ্যাপক অভ্র সেন। এনিয়ে গতকাল যাদবপুর থানায় ওই পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দুটি অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত অধ্যাপক অবশ্য আগেই অভিযোগ অস্বীকার করেন