কামালগাজিতে ভোর থেকে যাত্রী লাইন, তবুও মিলছে না বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 09:25 AM (IST)

গত দুদিন ধরে কামালগাজি বাস স্ট্যান্ডে পর্যাপ্ত বাস ছিল না। যত সংখ্যক যাত্রী দাঁড়িয়ে রয়েছেন লাইনে সেই তুলনায় বাসের সংখ্যা কম। বুধবার সেখানকার যাত্রীরা জানাচ্ছেন, সকাল ৬-৬:৩০ টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত বাস নেই। তাঁদের অভিযোগ, বাস আসছে কিন্তু দেরি করে। সরকার বলছে বাসের সংখ্যা বেড়েছে। কিন্তু কামালগাজি মোড়ে দেখা যাচ্ছে, বাসের সংখ্যা অত্যন্ত কম।