স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2020 08:23 PM (IST)

স্ত্রীর মাথায় এলোপাথাড়ি হাতুড়ির আঘাত স্বামীর। মৃত্যু হয়েছে ভেবে থানায় গিয়ে আত্মসমর্পণ। তড়িঘড়ি অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। আহত অবস্থায় গৃহবধূ উদ্ধার। ধৃত অভিযুক্ত পেশায় সরকারি ঠিকাদার। ঘটনাটি ঘটেছে কসবার সুইনহো লেনে।