Manish Shukla's Murder Update: রাজভবনে যাওয়ার পথে বিজেপি কর্মীদের আটকাল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2020 07:51 PM (IST)

এনআরএস হাসপাতাল থেকে বিজেপি নেতা মণীশ শুক্লের দেহ রাজভবনে নিয়ে যাওয়ার পথে বিজেপি কর্মীদের আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। মণীশ শুক্লের দেহ নিয়ে যাওয়া যাবে না রাজভবনে, স্পষ্ট জানিয়ে দিল পুলিশ। এলিট সিনেমা হলের সামনে বিজেপি কর্মীদের আটকাল পুলিশ। এর জেরে অবরুদ্ধ এস এন ব্যানার্জি রোড।