তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে সরাসরি 'অশ্লীল' মন্তব্য, গ্রেফতার ট্যাক্সি চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2020 12:40 PM (IST)

তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ‘কটূক্তি’। অভিযোগ কটূক্তি করেন এক ট্যাক্সি চালক। গতকাল রাতে এই ঘটনা ঘটে। বালিগঞ্জ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। নিজের গাড়িতে বসেছিলেন সাংসদ। সেই সময় তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। ট্যাক্সিটিকে আটক করা হয়েছে।