বিয়েবাড়ির জন্য স্কুল ভাড়া দিলেন কাউন্সিলর, স্পোর্টস আয়োজনে দুর্ভোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

souravp@abpnews.in  |  22 Jan 2020 01:59 PM (IST)
ABP News

গার্ডেনরিচে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্যাম্পাসে বিয়েবাড়ির প্যান্ডেল। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে চূড়ান্ত দুর্ভোগ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিয়েবাড়ির প্যান্ডেল থাকায় তৈরি করা যায়নি মঞ্চ। ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নার সরঞ্জাম, ডেকরেটার্সের জিনিসপত্র। বন্ধ রয়েছে একটি ক্লাস রুমও। প্রধান শিক্ষিকার অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নির্দেশেই ক্যাম্পাসে বিয়েবাড়ির প্যান্ডেল তৈরি করা হয়েছে। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। গন্ডগোল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন স্কুলের প্রধান শিক্ষিকা।  অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম। তিনি জানিয়েছেন, জমি মালিকের সঙ্গে কথা বলা হয়েছে। স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে তা জানানো হয়নি। পরে স্কুলের অনুমতি নিয়েই বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়।

  • হোম
  • টিভি শো
  • জেলার খবর
  • বিয়েবাড়ির জন্য স্কুল ভাড়া দিলেন কাউন্সিলর, স্পোর্টস আয়োজনে দুর্ভোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

TRENDING VIDEOS

চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ14 Hour ago

ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা16 Hour ago

SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের16 Hour ago

সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম17 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন