‘কেন পাঠানো হল না পুরসভায় প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি’, ক্ষুব্ধ রাজ্যপাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2020 04:09 PM (IST)

‘কলকাতা পুরসভা সম্পর্কিত ৬ মে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তা এখনও হাতে আসেনি। বিলম্ব না করে ওই বিজ্ঞপ্তি রাজভবনে পাঠানো উচিত। বিজ্ঞপ্তি যদিও সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে’, রাজ্যকে নিশানা করে আজ ফের ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর কটাক্ষ, ‘বিজ্ঞপ্তি যদিও সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।‘