লক্ষ্য একুশের ভোট, হিন্দি সংস্কৃতি ও শিক্ষা সম্প্রসারণে রাজ্যে গঠিত তৃণমূল কংগ্রেসের হিন্দি সেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2020 06:36 PM (IST)

এবার রাজ্যে তৈরি হল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস হিন্দি সেল| রাজ্যস্তর, ব্লকস্তর, জেলাস্তরে কমিটি গঠন করা হবে হিন্দি সেলে| হিন্দি সংস্কৃতি ও হিন্দি শিক্ষা সম্প্রসারণে কাজ করবে এই সেল| সেলের চেয়ারম্যান করা হয়েছে রাজ্য সভার সাংসদ দীনেশ ত্রিবেদীকে|