এন্টালিতে রেশনের চালের কালোবাজারি, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2020 04:21 PM (IST)

রেশনের চাল বেশি দামে বিক্রির অভিযোগে কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গোপন সূত্রে খবর পেয়ে এন্টালি বাজার ও মুচিপাড়া থানা এলাকায় অভিযান চালায় ইবি। দোকান থেকে গ্রেফতার করা হয় ২ বিক্রেতাকে। বাজেয়াপ্ত হয়েছে কয়েক বস্তা রেশনের চাল।