ভাড়া বেশি, যেতে হচ্ছে দাঁড়িয়ে! এত যাত্রী কেন? ‘উঠে গেলে আমি কী করব’, উত্তর চালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 11:18 AM (IST)

বাসের সংখ্যা কম। তাই দূরত্ব-বিধি শিকেয়। ভিড়ে ঠাসা বাস। কনডাক্টরের দাবি, নিষেধ করলেও জোর করে উঠছেন যাত্রীরা। যাত্রীদের দাবি, ভাড়া বাড়ানোর পাশাপাশি, সরকারি নির্দেশিকা না মেনেই লোক তুলছেন কনডাক্টর।