রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট ভাড়া নির্ধারণের দাবি, এখুনি রাস্তায় নামছে না অধিকাংশ বেসরকারি বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2020 04:19 PM (IST)

বেসরকারি বাস নিয়ে জট অব্যাহত, রাজ্যসরকারের কাছে বাসের নির্দিষ্ট ভাড়া নির্ধারণের দাবি, রাস্তায় নামছে না অধিকাংশ বেসরকারি বাস, জানালো বেসরকারি বাস সংগঠনগুলো| মঙ্গলবার এই মর্মে একটি চিঠি দেওয়া হবে পরিবহণ দফতরকে| তবে কিছু বাস মালিকেরা কাল থেকে বাস রাস্তায় নামাতে রাজি হয়েছেন|