সকাল হতেই শুরু বোমাবাজি, চাঁচলে রাজনৈতিক সংঘর্ষে মৃত ১, আহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2020 01:48 PM (IST)

মালদার চাঁচলে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে মৃত্যু হয়েছে ১ জনের, আহত ২। মৃত ব্যক্তিকে দলের লোক বলে দাবি করেছে তৃণমূল। আজ ভোরে পুরনো বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। ঘটনাস্থানে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী।