শ্রমিক স্পেশাল ট্রেনে রাজ্যে ফিরলেন ১৪০০ পরিযায়ী শ্রমিক, হল থার্মাল স্ক্রিনিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2020 03:18 PM (IST)

১৪০০ জন শ্রমিককে নিয়ে হায়দরাবাদ থেকে মালদা টাউন স্টেশনে পৌঁছল শ্রমিক স্পেশাল ট্রেন। তাঁদের মধ্যে ৪৮০ জন মালদার বাসিন্দা, বাকিরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা। রাজ্য সরকার পক্ষ থেকে তাঁদের জন্য বাসের ব্যবস্থা করা হয়। মালদা স্টেশনে প্রতিটি শ্রমিকের থার্মাল স্ক্রিনিং করা হয়।