তৃণমূলের বিরুদ্ধে কাটমানি অভিযোগ, মালদায় ঠিকাদারদের বিক্ষোভ
souravp@abpnews.in | 08 Nov 2019 09:27 PM (IST)

মোটা টাকা কাটমানি নিয়ে বাইরের ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো। এমনই অভিযোগ তুলে মালদার কালিয়াচকে বিক্ষোভ ঠিকাদারদের। স্থানীয় বিডিওকে দিলেন স্মারকলিপি। আর এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।