Malda Blast: সুজাপুরের বিস্ফোরণস্থলে পৌঁছেছে STF, আজই ফরেন্সিক দলের যাওয়ার সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 11:58 AM (IST)

Malda-র Sujapur-এ Plastic factory-তে বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থলে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্য পুলিশের STF। যাচ্ছেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ফরেন্সিক দলেরও আজই যাওয়ার সম্ভবনা রয়েছে। গতকাল সকাল ১১টা ৩০ নাগাদ ওই বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে কারখানার এক মালিক-সহ ছয়জনের। মৃত্যু হয়েছে এক নাবালকেরও। হাসপাতালের চিকিৎসাধীন আরও কয়েকজন। যন্ত্র থেকে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।