লকডাউনে ভিন্ন ছবি! বন্ধ ইংরেজবাজার, পুরাতন মালদার বাজারে উপচে পড়া ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2020 11:21 AM (IST)

মালদার দুই পুরসভার দুই ছবি। ইংরেজবাজারে সব বন্ধ। উল্টোদিকে পুরাতন মালদায় দোকান বাজারপাট খোলা। যদিও ইংরেজবাজার আগে থেকে লকডাউন চলছে। এরইমধ্যে ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে শুক্র, শনি ও রবিবার বাজার বন্ধ থাকবে। সেই কারণে আজ ইংরেজবাজারে মাছ ও সবজির বাজার বন্ধ। উল্টোদিকে পুরাতন মালদায় খোলা রয়েছে সবজির বাজার, সেখানে মানুষের ভিড়। তবে দুই পুরসভার এলাকাতে অটো, টোটো চলাচল বন্ধ। শুধু দূরপাল্লার বাস চলাচল করবে।