মালদার একাংশে বুধবার থেকে ৭ দিনের লকডাউন, না মানলে কী হবে জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2020 08:09 AM (IST)

করোনায় বেড়েই চলেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ থেকে সাতদিনের সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে মালদার একাংশে। ইংরেজবাজার ও পুরাতন মালদা পুর-এলাকা এবং কালিয়াচক থানা এলাকায় শুরু হয়েছে লকডাউন।