জলঙ্গি: বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সিপিএম-এর প্রাক্তন বিধায়ক-সহ ৩১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2020 12:33 PM (IST)

মুর্শিদাবাদের জলঙ্গিতে গতকাল সিপিএমের বিক্ষোভ কর্মসূচি ঘিরে গণ্ডগোলের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক ইউনিস সরকার। গতকাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ ও টাকা ফেরতের দাবিতে জলঙ্গির বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকরা। পুলিশ আটকালে সংঘর্ষ বেঁধে যায়। লাঠি চার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। দু'পক্ষের ১০ জন আহত হন। এই ঘটনায় সরকারি কাজে বাধা, বেআইনি জমায়েত, পুলিশের উপর হামলা-সহ একাধিক অভিযোগে প্রাক্তন বিধায়ক-সহ ৩১ জনকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে আজ জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ করছে সিপিএম।