আমবাগানে জুয়া খেলার প্রতিবাদ! বাড়ি মালিককে কুপিয়ে কুপিয়ে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jun 2020 11:50 AM (IST)

জুয়া খেলার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে খুন এক ব্যক্তি। গতকাল গভীর রাতে ওই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার গাজি নগরে। পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে বাড়ির পাশের আমবাগানে কয়েকজন যুবক জুয়া খেলছিলেন। তার প্রতিবাদ করেন বাড়ির মালিক আনিকুল ইসলাম। অভিযোগ, গতকাল রাতে আলিকুলের বাড়িতে চার-পাঁচজন যুবক হামলা করে। আনিকুলকে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আনিকুলের ছেলে সইদুল। তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা এলাকারই বাসিন্দা। এখনও পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।