নদিয়ার ধানতলার হিজুলি গাজনতলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Nov 2019 12:04 PM (IST)

নদিয়ার ধানতলার হিজুলি গাজনতলায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় তাঁর নেতৃত্বে সংগঠন শক্তিশালী হওয়ায় হামলা, দাবি আক্রান্তের। অভিযোগ, ২৯ অক্টোবর রানাঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বিশ্বনাথ দাসের নেতৃত্বে বিজেপির বুথ সভাপতির উপর হামলা হয়। বিজেপি নেতার বাবা-মা ও বোনকেও মারধর করা হয় বলে অভিযোগ। ধানতলা থানায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, কালীপুজোয় মাইক বাজানোকে কেন্দ্র করে স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে বিজেপি নেতার বচসা হয়। তার জেরেই মারামারির ঘটনা ঘটে।