সন্ধে হলেই শোনা যাচ্ছে গর্জন, অজানা জন্তুর আতঙ্কে ফুলিয়া
souravp@abpnews.in | 19 Jan 2020 10:31 PM (IST)

নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার চটকাতলা গ্রামে অজানা জন্তুর আতঙ্ক। গ্রামবাসীদের দাবি, সন্ধে হলেই শোনা যাচ্ছে গর্জন। ফাঁকা মাঠে পড়ে থাকছে বিড়াল বা কুকুরের বাচ্চার হাড়গোড়। তল্লাশি চালাচ্ছে বন দফতর।