উমপুন: উত্তর ২৪ পরগনার ধামাখালিতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় দলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2020 02:15 PM (IST)

কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা উত্তর ২৪ পরগনার ধামাখালি এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন প্রতিনিধি দলের সদস্যরা। ওই বৈঠকে ছিলেন জেলা শাসক, বসিরহাটের মহকুমা শাসক, বসিরহাটের পুলিশ সুপার এবং শীর্ষ কর্তারা। সব থেকে ক্ষতিগ্রস্ত হাসনাবাদ এবং সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লক।